Saturday, February 18, 2012

এলোমেলো "মিল" - Scattered Similarity

আবেশে মাখানো ভাল লাগে নীল,
তোমাতে-আমাতে ছিল না তো মিল |

তবু সব কবিতায় অবিশ্বাস্য তুমি,
আঁতেল হয়েও তোমার অনুগামী |

আমি তো ভালোবাসিনা সাগর,
নীলের মধ্যে অজানা এক জোর !

তুমিও কি সেই একইরকম নীল?
সাগরকেও তো বলেছি অশ্লীল |

নিজের দায়ে চাইতে পাইনি উপরে,
নিজের ভুল যাতে কেউ না ধরে !

একাধারে সাগর, তাতে মিশে যাওয়া নীল,
পাহাড়ে-আকাশে শুধুই যে মিল |

Wednesday, February 15, 2012

Inability to love gives as much pain as of not getting your love - Quotes by Soham

ভালবাসা না পাওয়ার থেকে ভালোবাসতে না পারার কষ্টটা কম কিছু নয়...

Inability to love gives as much pain as of not getting your love.

Friday, February 10, 2012

ক্লিশে - Cliche

View on Facebook : Click Here


ফিকে হয়ে যাওয়া কিছু আধো-ইচ্ছেরা,
ভোর-রাতে ডেকে যাওয়া পাখিদের গাছেরা,
আলস্যের পীড়নে সয়ে যাওয়া হৃদয়েরা,
গেয়ে যায় মন-খারাপের গান |

সুযোগের অভাবে নষ্ট কিছু চিন্তা,
মিছিমিছি Surfing-e কেটে যাওয়া দিনটা,
আর পড়ে থাকা Day-dream-Loan-টা,
বলে যায় বড় হলি না তুই |

Rebeca - Annual Cultural Fest of BESU

শীতের রং ধুসর হয়ে আবছায়া-মলিন,
ফিরে আসছে রাত্জাগানো রেবেকা, রঙীন |

বসন্তের প্রথম ছোঁয়ায় সবুজের বিশ্বাস,
সারাবছরের স্বপ্নেরা সব পাচ্ছে আশ্বাস |

ধুলো-সরানো তালা-চাবি |
Union Room-এ আসার ছবি |
ভোরের রাতে পাখিদের ডাক,
কাজের মাঝে নেই একটুও ফাঁক |
টাওয়ার ক্লকে রাত দেড়টা,
সিগারেটের শেষ টানটা |

মন-মাতানো, হৃদ-রাঙানো, রেবেকা |

চাঁদের বাড়ির ইচ্ছেরা সব দিয়েছে রওনা |
কাঁচা-মিঠে বাসনারা যেন মেলছে ডানা |

গীটার-কীবোর্ড Jamming Session, ইচ্ছের মুক্তি |
শিকল ভেঙে রং ছড়ায়, আলতো-অনুভুতি|

আবার একবার দুর্গাপুজো |
চারদিকে রব সাজসাজ |
সপ্তমীতে Classical Song,
অষ্টমীতে Kolkata, Bong |
নবমীতে Rock-এর দোলা,
Mumbai হয়ে বিদায়-বেলা |

দশমী-শেষে, এই কটাদিন, রেবেকা |

Thursday, February 09, 2012

বসন্ত - Spring

মাঝে মাঝে কপালে ফোঁটা ফোঁটা ঘাম,
মন-জুড়োনো দখিনা-বাতাস,
হৃদয়ের ডানা মেলা ফুরফুরে আবহাওয়া,
প্রেমে ভেসে যাওয়ার তীব্র আহ্বান।

স্বাগত প্রিয় ঋতু, বসন্ত...

Friday, January 13, 2012

Quotes by Soham - Man Loves the way of better Living ...

"মানুষ বোধ হয় ভালো-থাকার রাস্তা-টাকে বেশী ভালোবাসে, ভালোবাসার রাস্তা-টার থেকেও...."

Friday, December 30, 2011

পথিকের পথ ও তাদের প্রশ্নরা - Traveller's road and his questions

পথটা বোধ হয় সব সময়-ই ছিল আলাদা..
মেলানোর জন্য ছিল একরাশ চেষ্টা...
কিন্তু নিয়ম ছিল না কোন, ধরা-বাঁধা...
জানা ছিল না যে, কি হবে এর শেষটা...

পথ থাকলে ছিল তার পথিক-ও...
হয়তো  তাদের, এক সুত্রে বাঁধা পড়ে' মন...
পথ ভিন্ন হলে, ভিন্ন তার প্রকৃতি-ও..
এ কথা ওদের বোঝায় কোন জন!

চলতে চলতে হোঁচট এল হঠাৎ...
অজানা পথে হাঁটতে গেলে যা হয়...
পথিকের এমনই এক বরাত্...
বুদ্ধি তার গেল কোথা মিলায়ে...

কিসের লাগি কি জানি কি করে,
জানে না সে যাবে এবার কোথা...
দিক হারিয়ে ভ্রান্ত পথ ধরে...
বোঝে না সে সমাধান নেই সেথা...

সময় এসে করল যত্ন-আত্তি...
তাতে বুঝি হুঁশ ফিরলো তার...
নত হল মেনে নিতে শাস্তি...
এ ভুল করবে নাকো আর...

ভয় তার পিছু ছাড়ে না যে...
মনে পড়ে জীর্ণ স্মৃতিকথা...
শঙ্কা এসে দাঁড়ায় মনের মাঝে...
বিশ্বাসের ক্ষুদ্র ঝরাপাতা...

অবশেষে দুটি পথ এসে...
দেখা দেয় একটুকু বাঁকে...
বরফিলি শান্ত মায়া-বেশে...
মরমী এক নির্মলতা থাকে...

দুটি পথ আবার দেয় পাড়ি...
সাথে নিয়ে মনের কোণে আশা...
ভিন্নতা যায় নাকো ছাড়ি...
এবারও কি মিলবে না সে দিশা !

ক্লান্ত পথিক বুঝিয়ে দিতে গেলেও...
নব্য পথিক বুঝতে নাহি চায়...
পথ সবে শুরুর কাছে হলেও...
পথের অঙ্ক মেলানো কি যায়...

পথ যে চিরকালই অন্য....
এইভাবে মিলতে পারে তারা?
পথিকেরাও হয়ে আছে ভিন্ন...
চেষ্টাতেই তবে জীবন সারা?!!

Monday, December 26, 2011

আকালের সন্ধানে–Aakler Sondhane–Mrinal Sen - Movie Review

 
মৃনাল সেন সম্পর্কে আমার একটা perception তৈরী হয়ে গেছে, প্রথমে সেটা একটু বলে নি | আসলে সত্যজিত রায়-এর সিনেমা-র natural acting-এর বিশাল বড় ভক্ত হওয়ার কারণে মৃনাল সেন-এর ছবিগুলিতে কোনো কোনো জায়গা একটু আরোপিত মনে হয় | এটা সম্পুর্ন আমার নিজের মতামত | যদিও এই নিয়ে মাত্র ৩টে ছবি-ই দেখলাম ওনার |
ভারতবর্ষে বিভিন্ন সময়ে আসা আকাল অর্থাৎ দুর্ভিক্ষ-র চিত্র তুলে ধরার জন্য একদল সিনেমা বানাচ্ছে | সেই কারণে তারা বাংলার কোন এক গ্রামে উপস্থিত, সেই আকালের ছবি বানাবে বলে | অর্থাৎ সিনেমার মধ্যে সিনেমা |দৃশ্যতই বেশ কঠিন একটি কাজ | মৃনাল বাবু দক্ষ হাতে সামলেছেন |
ছবি যত এগিয়েছে, আমার perception বদলে natural acting-এ মুগ্ধ হয়েছি | ধৃতিমান চ্যাটার্জী, স্মিতা পাটিল, দীপঙ্কর দে তিনজনকেই খুব ভালো লেগেছে | সাথে অন্য যারা অভিনয় করেছেন তাদের সকলেই খুব খুব ভালো | এর কৃতিত্ব অবশ্যই পরিচালকের-ও |

Friday, October 28, 2011

বাসবো বলে ভালো - To love you

সে দিন ছিল বিকেলবেলা, সেদিন আধো-আলো |
সেদিন তুমি দাঁড়িয়ে ছিলে বাসবে বলে ভালো |

মন আমার উদাস হাওয়ায় নীড় খুঁজতো ছোট,
মাঝদরিয়ায় হয় না যেথায়, নিঃশ্বাসেতে কষ্ট |

পথের মাঝে হঠাৎ দেখা, বুকের মাঝে ভয় |
মনে হল,ছুটছি আমি সর্বনাশের আশায় |

শুন্যতার বাঁধন খুলে,মায়াবী এক জোয়ারে,
তুমি এসে জায়গা নিলে নির্জন করিডরে |

নদীর বুকে ভাসিয়ে ভেলা, বয়ে চললাম অজানায় |
প্রেম-ও বলে চল রে তুই, নীল আকাশের সীমানায় |

মনের মেঘ সরে যেতেই আকাশ কেমন কালো |
তবে কি আমায় সত্যি-ই, বাসেনি কেউ ভালো ?

আমি ছিলাম অন্ধকারে, মোহ দিয়ে ঘেরা,
রঙিনের কৃত্তিমতা শোষণ করতো যারা |

হঠাৎ দেখি করিডরে শ্যাওলা জমেছে বড্ড |
নদী কেমন থমকে গিয়ে পঙ্কিলতায় মগ্ন |

বাঁচতে গিয়ে ছাড়তে হল নষ্ট এক নদী,
ছায়ার পাশে শুধু আমি, নেই কোনো বিবাদী |

আজ এখন গোধুলি-বেলা, অল্প একটু আলো |
এখনো আমি দাঁড়িয়ে আছি বাসবো বলে ভালো |

Friday, October 21, 2011

সূর্যের স্নিগ্ধ শীতল গোপন রশ্মি - The graceful cold ray of the Sun

দিগন্ত-টা তখন ছোট ছিল,
ইচ্ছেগুলো আরো ছোট |
চাহিদাগুলো কম ছিল,
পঙ্কিলতা আরো কম |

স্বপ্নগুলো তখন-ও মায়াবী ছিল,
বাস্তবের আকাশ-টাও এতটা মেঘলা ছিল না |
Street Light-এর আলো তখন-ও হলুদ ছিল,
ভোরের কুয়াশা-কে তখন-ও মাফলার-এ আপন করে নিতাম |

বয়স বাড়ল একটু,
অভিজ্ঞতা বাড়ল একটু বেশি,
সেটার পিছনে যদিও এই বয়সটার-ই দোষ,
দোষের থেকে বলা ভালো দান |

মানুষ চিনতে শিখলাম,
পরিস্থিতির স্বীকার হতে শিখলাম,
সেখান থেকে উদ্ধার হতে শিখলাম |
কিন্তু বুঝতে পারিনি,
এই শেখার মাঝেই পাল্টে যাচ্ছে কত কিছু |

দিগন্ত-টা কখন বুঝি ছোট্ট মাঠ থেকে সাগরে চলে গেছে,
ইচ্ছেগুলো দূর-থেকে-দেখা পেরিয়ে পাশে-বসায় পৌঁছেছে,
চাহিদাগুলো ২ মিনিট-এর call থেকে ১ দিনের outing-এ গড়িয়েছে,
আর গঙ্গা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরের দুরত্ব অতিক্রম করেছে |

কিন্তু স্বপ্নগুলো এখনো মায়াবী রয়ে গেল,
বাস্তবের আকাশেও শুধুই পেঁজা মেঘে নীলের ছোঁয়া,
রাস্তায় এখনো tubelight-এর আলো এলো না,
ভোরের কুয়াশা-য় মাফলারের সঙ্গ ছাড়া গেল না |

এসবের মাঝেও আরো কিছু অনুভুতি বদলায়নি |
তুমি আগেও আমার মতো করে গোপন ছিলে, এখনো সেভাবেই গোপন আছ |
তুমি আগেও শীতের ঝরা পাতা ছিলে, এখনো তাই আছ |
তুমি আগেও সূর্যের স্নিগ্ধ রশ্মি ছিলে, এখনো সেরকম-ই আছ |