"মানুষ বোধ হয় ভালো-থাকার রাস্তা-টাকে বেশী ভালোবাসে, ভালোবাসার রাস্তা-টার থেকেও...."
Friday, January 13, 2012
Friday, December 30, 2011
পথিকের পথ ও তাদের প্রশ্নরা - Traveller's road and his questions
পথটা বোধ হয় সব সময়-ই ছিল আলাদা..
মেলানোর জন্য ছিল একরাশ চেষ্টা...
কিন্তু নিয়ম ছিল না কোন, ধরা-বাঁধা...
জানা ছিল না যে, কি হবে এর শেষটা...
পথ থাকলে ছিল তার পথিক-ও...
হয়তো তাদের, এক সুত্রে বাঁধা পড়ে' মন...
পথ ভিন্ন হলে, ভিন্ন তার প্রকৃতি-ও..
এ কথা ওদের বোঝায় কোন জন!
চলতে চলতে হোঁচট এল হঠাৎ...
অজানা পথে হাঁটতে গেলে যা হয়...
পথিকের এমনই এক বরাত্...
বুদ্ধি তার গেল কোথা মিলায়ে...
কিসের লাগি কি জানি কি করে,
জানে না সে যাবে এবার কোথা...
দিক হারিয়ে ভ্রান্ত পথ ধরে...
বোঝে না সে সমাধান নেই সেথা...
সময় এসে করল যত্ন-আত্তি...
তাতে বুঝি হুঁশ ফিরলো তার...
নত হল মেনে নিতে শাস্তি...
এ ভুল করবে নাকো আর...
ভয় তার পিছু ছাড়ে না যে...
মনে পড়ে জীর্ণ স্মৃতিকথা...
শঙ্কা এসে দাঁড়ায় মনের মাঝে...
বিশ্বাসের ক্ষুদ্র ঝরাপাতা...
অবশেষে দুটি পথ এসে...
দেখা দেয় একটুকু বাঁকে...
বরফিলি শান্ত মায়া-বেশে...
মরমী এক নির্মলতা থাকে...
দুটি পথ আবার দেয় পাড়ি...
সাথে নিয়ে মনের কোণে আশা...
ভিন্নতা যায় নাকো ছাড়ি...
এবারও কি মিলবে না সে দিশা !
ক্লান্ত পথিক বুঝিয়ে দিতে গেলেও...
নব্য পথিক বুঝতে নাহি চায়...
পথ সবে শুরুর কাছে হলেও...
পথের অঙ্ক মেলানো কি যায়...
পথ যে চিরকালই অন্য....
এইভাবে মিলতে পারে তারা?
পথিকেরাও হয়ে আছে ভিন্ন...
চেষ্টাতেই তবে জীবন সারা?!!
মেলানোর জন্য ছিল একরাশ চেষ্টা...
কিন্তু নিয়ম ছিল না কোন, ধরা-বাঁধা...
জানা ছিল না যে, কি হবে এর শেষটা...
পথ থাকলে ছিল তার পথিক-ও...
হয়তো তাদের, এক সুত্রে বাঁধা পড়ে' মন...
পথ ভিন্ন হলে, ভিন্ন তার প্রকৃতি-ও..
এ কথা ওদের বোঝায় কোন জন!
চলতে চলতে হোঁচট এল হঠাৎ...
অজানা পথে হাঁটতে গেলে যা হয়...
পথিকের এমনই এক বরাত্...
বুদ্ধি তার গেল কোথা মিলায়ে...
কিসের লাগি কি জানি কি করে,
জানে না সে যাবে এবার কোথা...
দিক হারিয়ে ভ্রান্ত পথ ধরে...
বোঝে না সে সমাধান নেই সেথা...
সময় এসে করল যত্ন-আত্তি...
তাতে বুঝি হুঁশ ফিরলো তার...
নত হল মেনে নিতে শাস্তি...
এ ভুল করবে নাকো আর...
ভয় তার পিছু ছাড়ে না যে...
মনে পড়ে জীর্ণ স্মৃতিকথা...
শঙ্কা এসে দাঁড়ায় মনের মাঝে...
বিশ্বাসের ক্ষুদ্র ঝরাপাতা...
অবশেষে দুটি পথ এসে...
দেখা দেয় একটুকু বাঁকে...
বরফিলি শান্ত মায়া-বেশে...
মরমী এক নির্মলতা থাকে...
দুটি পথ আবার দেয় পাড়ি...
সাথে নিয়ে মনের কোণে আশা...
ভিন্নতা যায় নাকো ছাড়ি...
এবারও কি মিলবে না সে দিশা !
ক্লান্ত পথিক বুঝিয়ে দিতে গেলেও...
নব্য পথিক বুঝতে নাহি চায়...
পথ সবে শুরুর কাছে হলেও...
পথের অঙ্ক মেলানো কি যায়...
পথ যে চিরকালই অন্য....
এইভাবে মিলতে পারে তারা?
পথিকেরাও হয়ে আছে ভিন্ন...
চেষ্টাতেই তবে জীবন সারা?!!
Monday, December 26, 2011
আকালের সন্ধানে–Aakler Sondhane–Mrinal Sen - Movie Review
মৃনাল সেন সম্পর্কে আমার একটা perception তৈরী হয়ে গেছে, প্রথমে সেটা একটু বলে নি | আসলে সত্যজিত রায়-এর সিনেমা-র natural acting-এর বিশাল বড় ভক্ত হওয়ার কারণে মৃনাল সেন-এর ছবিগুলিতে কোনো কোনো জায়গা একটু আরোপিত মনে হয় | এটা সম্পুর্ন আমার নিজের মতামত | যদিও এই নিয়ে মাত্র ৩টে ছবি-ই দেখলাম ওনার |
ভারতবর্ষে বিভিন্ন সময়ে আসা আকাল অর্থাৎ দুর্ভিক্ষ-র চিত্র তুলে ধরার জন্য একদল সিনেমা বানাচ্ছে | সেই কারণে তারা বাংলার কোন এক গ্রামে উপস্থিত, সেই আকালের ছবি বানাবে বলে | অর্থাৎ সিনেমার মধ্যে সিনেমা |দৃশ্যতই বেশ কঠিন একটি কাজ | মৃনাল বাবু দক্ষ হাতে সামলেছেন |
ছবি যত এগিয়েছে, আমার perception বদলে natural acting-এ মুগ্ধ হয়েছি | ধৃতিমান চ্যাটার্জী, স্মিতা পাটিল, দীপঙ্কর দে তিনজনকেই খুব ভালো লেগেছে | সাথে অন্য যারা অভিনয় করেছেন তাদের সকলেই খুব খুব ভালো | এর কৃতিত্ব অবশ্যই পরিচালকের-ও |
Friday, October 28, 2011
বাসবো বলে ভালো - To love you
সে দিন ছিল বিকেলবেলা, সেদিন আধো-আলো |
সেদিন তুমি দাঁড়িয়ে ছিলে বাসবে বলে ভালো |
মন আমার উদাস হাওয়ায় নীড় খুঁজতো ছোট,
মাঝদরিয়ায় হয় না যেথায়, নিঃশ্বাসেতে কষ্ট |
পথের মাঝে হঠাৎ দেখা, বুকের মাঝে ভয় |
মনে হল,ছুটছি আমি সর্বনাশের আশায় |
শুন্যতার বাঁধন খুলে,মায়াবী এক জোয়ারে,
তুমি এসে জায়গা নিলে নির্জন করিডরে |
নদীর বুকে ভাসিয়ে ভেলা, বয়ে চললাম অজানায় |
প্রেম-ও বলে চল রে তুই, নীল আকাশের সীমানায় |
মনের মেঘ সরে যেতেই আকাশ কেমন কালো |
তবে কি আমায় সত্যি-ই, বাসেনি কেউ ভালো ?
আমি ছিলাম অন্ধকারে, মোহ দিয়ে ঘেরা,
রঙিনের কৃত্তিমতা শোষণ করতো যারা |
হঠাৎ দেখি করিডরে শ্যাওলা জমেছে বড্ড |
নদী কেমন থমকে গিয়ে পঙ্কিলতায় মগ্ন |
বাঁচতে গিয়ে ছাড়তে হল নষ্ট এক নদী,
ছায়ার পাশে শুধু আমি, নেই কোনো বিবাদী |
আজ এখন গোধুলি-বেলা, অল্প একটু আলো |
এখনো আমি দাঁড়িয়ে আছি বাসবো বলে ভালো |
সেদিন তুমি দাঁড়িয়ে ছিলে বাসবে বলে ভালো |
মন আমার উদাস হাওয়ায় নীড় খুঁজতো ছোট,
মাঝদরিয়ায় হয় না যেথায়, নিঃশ্বাসেতে কষ্ট |
পথের মাঝে হঠাৎ দেখা, বুকের মাঝে ভয় |
মনে হল,ছুটছি আমি সর্বনাশের আশায় |
শুন্যতার বাঁধন খুলে,মায়াবী এক জোয়ারে,
তুমি এসে জায়গা নিলে নির্জন করিডরে |
নদীর বুকে ভাসিয়ে ভেলা, বয়ে চললাম অজানায় |
প্রেম-ও বলে চল রে তুই, নীল আকাশের সীমানায় |
মনের মেঘ সরে যেতেই আকাশ কেমন কালো |
তবে কি আমায় সত্যি-ই, বাসেনি কেউ ভালো ?
আমি ছিলাম অন্ধকারে, মোহ দিয়ে ঘেরা,
রঙিনের কৃত্তিমতা শোষণ করতো যারা |
হঠাৎ দেখি করিডরে শ্যাওলা জমেছে বড্ড |
নদী কেমন থমকে গিয়ে পঙ্কিলতায় মগ্ন |
বাঁচতে গিয়ে ছাড়তে হল নষ্ট এক নদী,
ছায়ার পাশে শুধু আমি, নেই কোনো বিবাদী |
আজ এখন গোধুলি-বেলা, অল্প একটু আলো |
এখনো আমি দাঁড়িয়ে আছি বাসবো বলে ভালো |
Friday, October 21, 2011
সূর্যের স্নিগ্ধ শীতল গোপন রশ্মি - The graceful cold ray of the Sun
দিগন্ত-টা তখন ছোট ছিল,
ইচ্ছেগুলো আরো ছোট |
চাহিদাগুলো কম ছিল,
পঙ্কিলতা আরো কম |
স্বপ্নগুলো তখন-ও মায়াবী ছিল,
বাস্তবের আকাশ-টাও এতটা মেঘলা ছিল না |
Street Light-এর আলো তখন-ও হলুদ ছিল,
ভোরের কুয়াশা-কে তখন-ও মাফলার-এ আপন করে নিতাম |
বয়স বাড়ল একটু,
অভিজ্ঞতা বাড়ল একটু বেশি,
সেটার পিছনে যদিও এই বয়সটার-ই দোষ,
দোষের থেকে বলা ভালো দান |
মানুষ চিনতে শিখলাম,
পরিস্থিতির স্বীকার হতে শিখলাম,
সেখান থেকে উদ্ধার হতে শিখলাম |
কিন্তু বুঝতে পারিনি,
এই শেখার মাঝেই পাল্টে যাচ্ছে কত কিছু |
দিগন্ত-টা কখন বুঝি ছোট্ট মাঠ থেকে সাগরে চলে গেছে,
ইচ্ছেগুলো দূর-থেকে-দেখা পেরিয়ে পাশে-বসায় পৌঁছেছে,
চাহিদাগুলো ২ মিনিট-এর call থেকে ১ দিনের outing-এ গড়িয়েছে,
আর গঙ্গা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরের দুরত্ব অতিক্রম করেছে |
কিন্তু স্বপ্নগুলো এখনো মায়াবী রয়ে গেল,
বাস্তবের আকাশেও শুধুই পেঁজা মেঘে নীলের ছোঁয়া,
রাস্তায় এখনো tubelight-এর আলো এলো না,
ভোরের কুয়াশা-য় মাফলারের সঙ্গ ছাড়া গেল না |
এসবের মাঝেও আরো কিছু অনুভুতি বদলায়নি |
তুমি আগেও আমার মতো করে গোপন ছিলে, এখনো সেভাবেই গোপন আছ |
তুমি আগেও শীতের ঝরা পাতা ছিলে, এখনো তাই আছ |
তুমি আগেও সূর্যের স্নিগ্ধ রশ্মি ছিলে, এখনো সেরকম-ই আছ |
ইচ্ছেগুলো আরো ছোট |
চাহিদাগুলো কম ছিল,
পঙ্কিলতা আরো কম |
স্বপ্নগুলো তখন-ও মায়াবী ছিল,
বাস্তবের আকাশ-টাও এতটা মেঘলা ছিল না |
Street Light-এর আলো তখন-ও হলুদ ছিল,
ভোরের কুয়াশা-কে তখন-ও মাফলার-এ আপন করে নিতাম |
বয়স বাড়ল একটু,
অভিজ্ঞতা বাড়ল একটু বেশি,
সেটার পিছনে যদিও এই বয়সটার-ই দোষ,
দোষের থেকে বলা ভালো দান |
মানুষ চিনতে শিখলাম,
পরিস্থিতির স্বীকার হতে শিখলাম,
সেখান থেকে উদ্ধার হতে শিখলাম |
কিন্তু বুঝতে পারিনি,
এই শেখার মাঝেই পাল্টে যাচ্ছে কত কিছু |
দিগন্ত-টা কখন বুঝি ছোট্ট মাঠ থেকে সাগরে চলে গেছে,
ইচ্ছেগুলো দূর-থেকে-দেখা পেরিয়ে পাশে-বসায় পৌঁছেছে,
চাহিদাগুলো ২ মিনিট-এর call থেকে ১ দিনের outing-এ গড়িয়েছে,
আর গঙ্গা গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগরের দুরত্ব অতিক্রম করেছে |
কিন্তু স্বপ্নগুলো এখনো মায়াবী রয়ে গেল,
বাস্তবের আকাশেও শুধুই পেঁজা মেঘে নীলের ছোঁয়া,
রাস্তায় এখনো tubelight-এর আলো এলো না,
ভোরের কুয়াশা-য় মাফলারের সঙ্গ ছাড়া গেল না |
এসবের মাঝেও আরো কিছু অনুভুতি বদলায়নি |
তুমি আগেও আমার মতো করে গোপন ছিলে, এখনো সেভাবেই গোপন আছ |
তুমি আগেও শীতের ঝরা পাতা ছিলে, এখনো তাই আছ |
তুমি আগেও সূর্যের স্নিগ্ধ রশ্মি ছিলে, এখনো সেরকম-ই আছ |
Subscribe to:
Posts (Atom)