Sunday, March 01, 2020

প্রযুক্তি ও ভবিষ্যৎ ৩ (মেশিন লার্নিং ও অর্থনীতি)

গ্লাসনস্ত আর পেরেস্ত্রয়িকার কথা আমরা অনেকেই মোটামুটি জানি - সোভিয়েত ভেঙে যাওয়ার প্রধান দুটি কারন বলা হয় থাকে এ দু'টিকে। বাংলায় এদের নিয়ে অনেক ঠাট্টা, মস্করা, এমনকি গান পর্যন্ত লেখা হয়েছে - "...এমনকি পেরেস্ত্রয়িকাও থাকেনা" - চন্দ্রবিন্দুর "মঙ্গল গ্রহে" গানে। কিন্তু সোভিয়েত ভেঙে যাওয়ার পিছনে অর্থনৈতিক কারণগুলো স্রেফ এই দুটি বিষয় ঘিরেই নয়। কয়েকটি মূল কারণ স্বরূপ বলা হয় - মিলিটারিতে অতিরিক্ত খরচ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েতের নিজের অত্যন্ত খারাপ অবস্থায় অক্ষত এবং শক্তিশালী আমেরিকার বিনিয়োগের সাথে অসম লড়াই, ইত্যাদি। আর একটি কারণও ভীষণ জরুরি, গুরুত্বপূর্ণ এবং অনেকাংশে মুখ্য - যেটা কিনা "সেন্ট্রাল প্ল্যানিং"-এর ব্যর্থতা।

সেন্ট্রাল প্ল্যানিং - যার অর্থ রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক পরিকল্পনা। সোভিয়েতের "ঘোষিত কম্যুনিস্ট" বা "স্টেট্ ক্যাপিটালিজম"-এর মডেলে সেন্ট্রাল প্ল্যানিং-এর মস্ত বড় ভূমিকা ছিল। রাষ্ট্র ঠিক করতো কোথায় কত পরিমান খাদ্য এবং দ্রব্য সামগ্রী উৎপাদন হবে ও সরবরাহ হবে। কিন্তু শেষ পর্যন্ত এই ব্যবস্থা টিকে থাকতে পারেনি, এর কারণ যেসব আধিকারিকরা ডিমান্ড এবং সাপ্লাইয়ের এই তথ্য রাষ্ট্রর কাছে পাঠাতেন - তাতে গলদ থাকতো। তাঁরা নিজেদের গা বাঁচাবার জন্য অনেকসময় ভুল তথ্য নথিভুক্ত করতেন। এছাড়া মূল অভিযোগ করা হয় যে, রাষ্ট্রের পক্ষে অনুমান করা সম্ভব নয় - কোন্ কোন্ তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন কাঁচামাল কোথায় পাঠানো উচিত, বা কোনো সামগ্রী কতটা উৎপাদন করা উচিত। রাষ্ট্র এতসব তথ্য জোগাড় করতে এবং অনুমান করতে অক্ষম। তাই রাষ্ট্রের পক্ষে এরকম কেন্দ্রীয়ভাবে অর্থনৈতিক পরিকল্পনা করাটা অবাস্তব। মার্কেট বা বাজারের হাতেই অর্থনীতির এই কাজটাকে ছেড়ে দেওয়া উচিত বলে দাবী করা হয়। 

এবার আমরা চলে আসি আজকের যুগে, এখনকার বাস্তবে। এখন আমাদের কাছে ডিজিটাল মিডিয়ামের মাধ্যমে তথ্য সংগ্রহ করা এবং সেই data analyze করা খুবই সহজ থেকে সহজতর হতে শুরু করেছে। মূলত কম্পিউটারের বিশাল উন্নতির কারণে এই কাজ খুব সহজেই করে ফেলা যাচ্ছে। ফলে প্রত্যন্ত গ্রামে কতটা ধান উৎপাদন বা আলু চাষ করলে, বড় বড় শহরের খাবারের চাহিদা মেটানো যাবে, সে সম্পর্কে অনেক বেশি সঠিকভাবে অনুমান করা সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, মানুষ ঠিক কোন ধরণের খাবার, সামগ্রী বেশি কিনছেন, চাইছেন, সে সম্পর্কেও আমরা খুব সহজে তথ্য পেয়ে যাচ্ছি আজকের ডিজিটাল যুগের কারণে। আপনি বিগ বাজার থেকে যখন মাসে ১ কেজি ডাল বা ৫ কেজি চাল কিনছেন, তখন তা একটি সার্ভারে ক্রমাগত নথিভুক্ত হয়ে যাচ্ছে। সেই তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোও যাচ্ছে খুব দ্রুত। তবে এর পরেও অনেক কিছুই শুধুমাত্র মানুষের খাতা-পেনের ক্যালকুলেশনে বলে দেওয়া সম্ভব নয়। তাই এখানেই সহায়তা করতে পারে মেশিন লার্নিং। মেশিন লার্নিং-এর সাহায্যে মানুষের কেনাকাটার তথ্য থেকে অনুমান করা যেতে পারে জনগণের চাহিদার প্রকৃতি কিরকম, তাদের জিনিসপত্র কেনার প্যাটার্ন কিরকম। তারপর আমরা সেরকম দ্রব্যসামগ্রী তৈরী করার জন্য প্রস্তুত থাকতে পারি। 

এটা যে আমি কোনো বায়বীয় তত্ত্ব বলছি, তা নয়। ওপরে বলা আমার বক্তব্যের বাস্তব প্রয়োগ করে চলেছে, আমার-আপনার চেনা একটি জনপ্রিয় কোম্পানি। Amazon। Amazon-এর একটি বিজনেস মডেলের ব্যাপারে সে জন্য জানা দরকার। Amazon-এ বিভিন্ন বিক্রেতা তাঁদের জিনিস বিক্রি করে থাকেন। ধরুন একটা ফ্রিজ। বিভিন্ন বিক্রেতা বিভিন্ন ধরণের ফ্রিজ বিক্রি করে থাকেন Amazon.com-এ। মানুষ তাঁদের চাহিদা মতো বিভিন্ন ধরণের ফ্রিজ কিনে থাকেন। কোনোটায় তাপমাত্রা নিয়ন্ত্রণের উপায় থাকে, কোনোটায় ফ্রিজারটা বড় হয় - এরকম হাজারো প্যারামিটার থাকে। কোন্ ক্রেতারা কোন্ ফ্রিজ কিনছেন, কোন্ ধরণের বৈশিষ্ট্যের ফ্রিজ তাঁদের ভালো লাগছে, তাঁরা ফ্রিজটিকে কেনার আগে কতক্ষন ধরে পরীক্ষা করছেন - Amazon এইসব তথ্যই জোগাড় করতে থাকে। এরপরে মোটামুটি সর্বাধিক ক্রেতাদের চাহিদা মতো একটি ফ্রিজ Amazon নিজেই বানানো শুরু করে। এই নতুন ফ্রিজটিকে তারা নিজেদের একটি ব্র্যান্ড দেয় - AmazonBasics. এরপর Amazon এই নতুন ফ্রিজটিকে অন্য সব বিক্রেতাদের থেকে একটু কম দামে বেচতে শুরু করে। সাথে সাথেই Amazon সম্ভাব্য ক্রেতাদের AmazonBasics-এর তৈরী করা সামগ্রীই কেনার জন্য রেকমেন্ড করতে শুরু করে তাদের প্ল্যাটফর্মে। আর যেহেতু Amazon-এর কাছে তাঁদের ক্রেতাদের পছন্দ-অপছন্দ সম্পর্কে ডেটা আগে থেকেই আছে, তাই তারা খুব সহজে ক্রেতাদের কাছে পৌঁছেও যেতে পারে, মেশিন লার্নিং-কে কাজে লাগিয়ে। ফলত অন্য সব বিক্রেতা বাজার থেকে বিদায় নিতে বাধ্য হয়, কারণ তাঁরা Amazon-এর সাথে প্রতিযোগিতায় পেরে ওঠে না। Amazon খুব সহজেই ক্রেতাদের মনের মতো সামগ্রী, তাঁদের সূক্ষ বিশ্লেষণের মাধ্যমে, ক্রেতাদের কাছে পৌঁছে দিয়ে তাদের বিশ্বাসযোগ্যতা পায়। এভাবে বাজারে তারা একরকম মনোপলি তৈরি করে।

এই একই মডেল যদি আমরা এনে ফেলি সেন্ট্রাল প্ল্যানিং-এ, তাহলে দেখবো তা Amazon-এর strategy-এর থেকে খুব একটা আলাদা তা নয়। Amazon তার সফল মডেলের জেরে বিশ্বের ট্রিলিয়ন ডলার কোম্পানি। কিন্তু আমাজন একটি প্রাইভেট কোম্পানি, ফলে তার লভ্যাংশ শুধু কোম্পানির মালিকেরাই পেয়ে থাকেন - প্রধানত জেফ বেজোস। অথচ সেন্ট্রাল প্ল্যানিং-এ যদি আমরা মেশিন লার্নিং-এর মডেল আনতে পারি, তাহলে সেটা একটা বৃহত্তর সমাজের স্বার্থের জন্য ব্যবহার করা যেতে পারে। তখন আমাদের খাদ্য, ব্যবহারযোগ্য সামগ্রীর অহেতুক অপচয় বন্ধ হতে পারে। আমাদের খুব দক্ষ প্রোডাকশন সিস্টেম মেশিন লার্নিং-এর সাহায্যে যতটা দরকার ঠিক ততটাই দ্রব্য উৎপাদনের উপযুক্ত হতে পারে। শুধু তাই নয়, আমরা যদি আবহাওয়ার কথাও এখানে চিন্তা করি, তাহলে কিভাবে প্রকৃতিকে নষ্ট না করে দ্রব্য উৎপাদন করা যেতে পারে, সেদিকেও মেশিন লার্নিং যথেষ্ট সাহায্য করতে পারে। যেমন করে আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোতে মেশিন লার্নিং এবং অন্যান্য উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে Bill and Melinda Gates Foundation পোলিও এবং অন্য রোগ দূরীকরণের কাজ সাফল্যের সাথে করেছেন। তাই আমাদের কাছে জনসাধারণের উন্নতির উদাহরণও যে নেই তা নয়। 

বর্তমানে সেন্ট্রাল ব্যাঙ্কগুলি বিভিন্ন ইকোনোমিক ডেটা সংগ্রহ করে' দেশীয় ব্যাঙ্কগুলির বেস ইন্টারেস্ট রেট নির্ধারণ করে। চীন একধাপ এগিয়ে তাদের দারিদ্র্য দূর করার জন্য মেশিন লার্নিংয়ের ব্যবহার করা শুরু করেছে, খাদ্য সরবরাহ এবং উৎপাদনের জন্য। আমাদের লক্ষ্য থাকা উচিত যে, গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব দেশগুলি চলছে, সেগুলির সরকারও ক্রমশ যাতে জনগণের জন্য টেকনোলজির ব্যবহার করা শুরু করে। যে প্রযুক্তির ব্যবহার আমরা প্রতিরক্ষা এবং মিলিটারি ক্ষেত্রে খুব সহজেই করে থাকি, সেই প্রযুক্তিই দ্রুত সাধারণ জনগণের অর্থনৈতিক এবং দৈনন্দিন স্বার্থে ব্যবহার করা দরকার। চিলির প্রেসিডেন্ট সালভাদোর আলেন্দের আমলে Project Cybersyn নামক এক পরিকল্পনায় অনেকটা এই কাজটাই করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তখন প্রযুক্তি এবং ডেটা সংগ্রহ আজকের স্তরে না পৌঁছানোয়, সেই কাজ পুরোপুরি সফল হয়নি। আজ আমাদের প্রযুক্তি এবং সমাজ এই পরবর্তী পদক্ষেপের জন্য মূলত প্রস্তুত। বামপন্থী দলগুলোর এই ধারণাগুলোকে আবার একবার তাই ফিরে দেখা দরকার। যেভাবে প্রাইভেট এন্টারপ্রাইজ মেশিন লার্নিংকে কাজে লাগাচ্ছে, সেভাবে গণতান্ত্রিক রাষ্ট্রও যদি মেশিন লার্নিং-এর সাহায্য নিয়ে ইকোনোমিক প্ল্যানিং-এর দিকে এগোতে পারে, তবে বাস্তব জীবনে টেকনোলজির এক বিরাট প্রয়োগ ও ফলস্বরূপে সাধারণের উন্নতির প্রভূত সম্ভাবনা আছে।

Wednesday, January 29, 2020

বোকার মতো - Like a fool

Boston, 29-Jan-2020, 10:49 PM

একটা ভীষণ বোকার মতো,
ছবি আঁকার ইচ্ছে হতো,
মেঘের গায়ে নক্সা যেমন
তেমন ঝাউ পাতার মতো,
পালক ঘেরা পেলব মতো,
সূর্যাস্তের গোলাপী মতো,
সবার মনের খুব গভীরে
গোপন ভালো কায়ার মতো।

একটা ভীষণ বোকার মতোই
মনের কথা জমা হতো,
দুঃখ হতো, কষ্ট হতো,
গলায় দলা পাকিয়ে যেত,
হাঁটতে হাঁটতে কান্না পেত
রাত্তিরে ঘুম ভাঙিয়ে দিত,
"আমার কাজের মাঝে মাঝে"
পংক্তি এসে আঘাত দিত।

একটা ভীষণ বোকার তখন,
স্মৃতিচারণ ইচ্ছে হতো,
আঙুলে হাত ইচ্ছে হতো,
চিরকালীন থাকার মতো,
তোমার সাথে আমার মতো,
দুই শরীরে একের মতো,
পায়রা ওড়ার শব্দ হতো,
মনের ক্ষত মিলিয়ে যেত,
ভীষণ ভীষণ বোকার মতো।

Tuesday, December 31, 2019

২০১৯

একেকটা বছর আসে, যারা অন্ধকারকে চেনায়, যারা রজনীগন্ধার গন্ধে ভাসায়, টেনে হিঁচড়ে নিচে নামাতে থাকে। কিন্তু বরাবর দেখেছি, খারাপ এই সময়গুলোকে মিথ্যে করে দিয়ে, আশার বাতাস আদরের প্রলেপ জমাতে আসে। যখন অসময় ঠেলতে ঠেলতে আলোকবিহীন খাদের কিনারায় নিয়ে চলে যাচ্ছিল, তখনই অপ্রত্যাশিতভাবে সুসময় হাত বাড়িয়ে ভালোবাসায় বিশ্বাস ফিরিয়ে দেয়। চারিদিকে সেসময় ঘৃণা, অবসাদ, ধর্ষণ। কিন্তু তার মাঝেই উঠছে অন্য ঢেউ, অন্য অকাসিও-কর্টেজ, অন্য ছাত্র-জনগন জমায়েত। এই সামাজিক পরিসর পেরিয়ে, ব্যক্তিগত পরিশ্রম পেয়ে যাচ্ছে সামান্য স্বীকৃতি, বহু টালবাহানার পরে। ব্যক্তিগত ভরসা তার নতুন শ্রী খুঁজে পাচ্ছে। পৃথিবী নতুন উদ্যমে পাড়ি দিচ্ছে তার সূর্যকে প্রদক্ষিণ করার কক্ষপথে, আবারও।

Tuesday, December 24, 2019

রাতশেষে - After the night

Kolkata, 24-Dec-2019

শহরে তখন অশান্তি আর নেই,
কুয়াশা ঢেকেছে প্রথম ভোরের আলো।
চাদর জড়ানো আদুরে উষ্ণতায়
রাতে জেগে থাকা তারাদের ঘুম এলো।

নিভু নিভু সব ফুটপাথে জ্বলা বাতি,
আকাশে ভাসছে স্নিগ্ধ রোদের ভৈরোঁ,
মোমের মতন শীতল বাতাস যেন
নিদ্রাহীনের ক্লান্তি মোছানো শৈশব।

এমন শহরে আশঙ্কা বেমানান,
তবু সন্দেহ প্রত্যেক কলিজায়।  
সংশয়গুলো ঠিকানা খুঁজতে গিয়ে
রিখটার স্কেলে হৃদয় মাপতে চায়।

চারপাশে যত পতাকা স্লোগানে ভয়
শেষ হয়ে থাক পাখির মতো বাঁচা।
আমার কাঁধে তোমার মাথা রেখে 
বুনতে থাকি নতুন প্রেমের খাঁচা।

Friday, December 20, 2019

Internet blockade in Howrah

After three days of Internet blockade by the state -

It feels like times have figuratively gone back. It's not too bad, since people anyway like to reminisce nostalgic past. I'm back at my pre-secondary and -higher-secondary days, listening to Radio (See Sinchan and Ashish, Radio is important). The added bonus now is the lack of television, because we disconnected our TV cable a few years back, thinking too progressively at that point of time. It's an interesting time to live.

Some people are comparing the current situation with the situation under the Fuhrer. This kind of simplification sometimes dilutes the significance of the concerning situation, by exaggerating it too far. But, even if we agree that the recent days in India has similarity to the Third Reich, there is a stark difference.

When Hitler was building his torturous empire, the economy was actually on the rise. It was recovering from the disaster of the World War I. It was a fully state-sponsored development for the private enterprises, with heavy spending on military, motorways and other public infrastructures. It also improved the unemployment by a good margin. All these apparent economic progress helped the Nazi agenda of ethnic cleansing by showing a false development and promising a bright future to the German people. Finally, the tragedy of mass killings was carried out.

The amazing achievement of the Modi government is that it is able to propagate its extremist, religious, conservative propaganda, in spite of an ongoing economic recession. People are jobless; common food prices are going up; economy is going downturn for quite a while. However, people are more engrossed into the non-economic issues. They are conveniently confronted with new social concerns which had nothing much to do with fundamental progress or economic growth.

As we discover similarities of our current times to the Nazi state, we should also recognize the difference. As the old man said, "history repeats itself, first as tragedy, then as farce." We have possibly gone back, but with a new vigor of ignorance. We are living our own farce. The technological advancement helped it by both providing right information faster and also spreading misinformation quicker. But it is clear from the recent surge of protests all across India and some parts of the world that people ultimately sift through the garbage and side with progressive, humane cause. The state consequently abides by its mass.

Thursday, August 22, 2019

শিল্পকলা নিয়ে নোটস - ৩ | Notes on Arts - 3

ক্লাসিকাল ইকোনোমিক্স তত্ত্বে শিল্প একটি কমোডিটি ছাড়া আর কিছু নয়। কিন্তু আদপে শিল্প তো শুধু তাই হতে পারেনা, শিল্পের একটা দ্রব্য ধর্ম ছাড়া তাতে পুঞ্জীভূত থাকছে আমাদের অনুভূতি, অভিজ্ঞতা জাতীয় আপাতভাবে বায়বীয় কিছু বস্তু। আবার আমাদের চিন্তা করার ক্ষমতা শিল্পকে আহরণ করতে পারারও উপযোগী করে তুলছে। তাই শিল্প শুধু সৃষ্টিকর্তার হয়ে থাকছে না, তা দর্শক, শ্রোতা বা পাঠকের হয়ে উঠছে। মানে শিল্প সৃষ্টির বিপরীত প্রান্তে যারা শিল্পকে ভোগ করছে, শিল্প তাদের মাধ্যমে নতুন মাত্রা পাচ্ছে। সেদিক থেকে দেখলে ক্লাসিকাল ইকোনমিক্সের তত্ত্ব ভুল কিছু নয় - শিল্পের একটা উৎপাদন (production) এবং ব্যবহার (consumption) আছে। এই অর্থনীতিকে ভিত্তি করে ভাবতে শুরু করলে আমরা শিল্পের সামাজিক বাস্তবতার আলোচনায় ঢুকে পড়তে পারি - যেটা আপাতত করতে চাইছি না। আমরা শিল্পের বিমূর্ত দিকটার গভীরে ঢুকবো।

শিল্পের এই যে দ্বিমাত্রিক ক্ষমতা - উৎপাদন এবং আহরণ - মানবপ্রজাতির এক স্বতন্ত্র উদ্ভাবন। দুটো কাজেই মানুষ কিছু আনন্দ, দুঃখ বা অন্য অনুভূতি পেয়ে থাকে। সুতরাং, শিল্পের দু' প্রান্তেই মানুষের কিছু পাওয়ার আছে। অবশ্য সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে দেখলে শিল্পীর তার শিল্পের ব্যবহার সম্পর্কে ভাবিত থাকার কোনো কারণ নেই। কিন্তু শিল্পের এই যে বহুমাত্রিক ভূমিকা, তা মানুষ ছাড়া অন্য কোন প্রাণী বিকশিত করতে পেরেছে কি না, সে আমার জানা নেই। মানুষের চিন্তা এবং বিশ্লেষণ করার ক্ষমতা শিল্পকে মানুষের জীবনে এই গুরুত্বপূর্ণ জায়গা করে নেওয়ার সুযোগ দিয়েছে। সাথে বিজ্ঞানের অগ্রগতি নতুন ধরণের শিল্পমাধ্যম তৈরী করছে - যেমন সিনেমা, ফটোগ্রাফি, ইত্যাদি। 

আবার বিজ্ঞানের এই প্রগতির মাধ্যমেই এখন আমরা আমাদের এই বিশ্লেষণী ক্ষমতা অনু-পরমাণুর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। যেখানে বহু ইলেকট্রন দৌড়াদৌড়ি করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিশ্লেষণের ক্ষমতা পাচ্ছে। যদিও এই প্রযুক্তি এখনও শিশুসুলভ, কিন্তু আমরা সহজেই মেশিনপ্রদত্ত গভীর বিশ্লেষণের অনুমান করতে পারছি। এই ধরনের সন্ধিক্ষণে আমি মানবসৃষ্ট শিল্পের আরো গোড়ায়, আরো ফান্ডামেন্টাল-এ ঢুকতে চাইছি। আমি খুঁজে পেতে চাইছি সেই শিল্পমাধ্যমকে যার জন্য মানুষ শুধু নিজেই মাধ্যম, তার আর অন্য কোন মাধ্যম লাগছে না। মানে ধরা যাক, আঁকতে গেলে লাগছে কাগজ, পাথর, রং, তুলি বা পেন্সিল; সাহিত্যে কালি ও কাগজ। সিনেমা বানাতে ক্যামেরা। কিন্তু এমন কোন শিল্প তো আছে, যেখানে মানুষ আর প্রকৃতিপ্রদত্ত শক্তিই শিল্প তৈরী করছে। 

এখানে আমরা একাধারে পাচ্ছি গানকে। এখানে সংগীতের মাধ্যম হিসেবে কাজ করছে শব্দ নামক শক্তি, যা রূপান্তরিত হচ্ছে অন্য কোনো শক্তি থেকে। এই শব্দশক্তিই অন্য মানুষের কাছে পৌঁছে যাচ্ছে শিল্প হয়ে এবং মানুষ তা আহরণ করছে। সংগীতের বিমূর্ততা গানের মাধ্যমে এভাবেই মানুষের কাছে  ভীষণ বাস্তব হয়ে উঠছে, খুব গভীরে থেকে। 

অন্যপাশে আমরা পাচ্ছি নাচকে - যার মাধ্যম মূলত মানুষের পার্থিব অবস্থান ও রূপ এবং আলোকশক্তি। আলোর মাধ্যমে নাচ পৌঁছে যাচ্ছে অন্য মানুষের উপলব্ধিতে। সুতরাং গান এবং নাচকে আমরা শিল্পের একদম ফান্ডামেন্টালে পেয়ে যাচ্ছি। এছাড়া অন্য কিছু আছে কিনা, আপাতত মনে পড়ছে না। তবে গানের সাথে মানুষের এই যে আত্মিক এবং আধ্যাত্মিক যোগ - এটা নিজে যেমন অনুভব করেছি, তেমনি এটাও বুঝতে পারছি যে গান এভাবেই ভীষণ বিমূর্ত হয়েও মানবসত্ত্বার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। নাচ ছাড়া, গান শিল্পমাধ্যমগুলোর মধ্যে একটা স্বকীয় জায়গা করে নিচ্ছে - এভাবে আমি আমার সংগীতপ্রীতির একটা ব্যাখ্যা তৈরী করছি।

Thursday, July 18, 2019

Chernobyl Long Rambling

In our childhood, Russian Fairy Tales or “Rushdesher Upokotha” was fairly popular in Bengal. I loved reading those short stories. There used to be a moral lesson at the end of those stories. “Chernobyl”, a tv-series by HBO, is not a fable but a harsh reality which seemed to make us confront the morality of truth and lie. More precisely, it questions a government’s truthfulness and moral responsibilities to its citizens.

“Chernobyl” shows a sequence of events in the disastrous accident in the nuclear plant at Chernobyl, located in former USSR, currently in Ukraine. It dramatizes the account of the event for theatrical presentation, but also does not fall short of scientific detailing. It eventually becomes a pretty grueling experience of five episodes in the tv-series.

Hierarchical System

A recurrent theme in Chernobyl was the Soviet government’s lies that led to the disaster. One main reason behind the lies was the huge pressure on the lower level officials to show progress in their jobs in front of the higher authorities. Soviet Russia (USSR) had a pretty bureaucratic, vertical hierarchical administrative system, just like it still exists in every other part of the world. The vertical hierarchy does not distribute the power of administration well among its officials. It creates enormous pressure in a chain of hierarchical levels. It also creates an unhealthy reward system. For example, Dyatlov, a chief-engineer at Chernobyl, had to conduct a nuclear test, that eventually led to the disaster, just to get his promotion. “Chernobyl” rightfully points out such problematic issues in our current bureaucratic system.

Rather, a flat hierarchy with more distributed ownership of work makes everyone more responsible. In such a system, the objective of a project becomes more important, rather than individual rewards. We can still have seniority and expertise but a more democratic administrative mechanism. For example, the professors in academic departments have more distributed and democratic composition, rather than hierarchical one. The responsibilities are distinguished but the power is democratized. It avoids a single point of failure, as it happened in Chernobyl. Having said that, there is an ongoing assault on the democratic fabric that existed in academia until recently.

Historical Context of Soviet “Lies

The other main reason behind the Soviet government’s denial of truth was fear. If you notice carefully, everyone in the administrative hierarchy was afraid of attack by some foreign bodies, especially the USA. The fear was not just by the higher officials, but also by the lower level workers. Most of them were also shameful to ask for global help because they had to portray themselves “strong”. All of these attitudes need to be seen with historical context.

We need to remember that USSR was formed by bringing down the cruel, monarchical Russian Czar empire. Until then, it was a fairly agro-based country before becoming industrialized just in a few decades. Soon after, USSR had to suffer the heaviest blows of Hitler and also World War II (WW2). In such an adverse historical pretext, USSR entered into Cold War with USA, ironically one of its allies in WW2.

As USA was largely unaffected by WW2, it started the diplomatic war from an advantageous position. In addition, USA gained a huge scientific upper hand, as many European Jew scientists fled to the other end of the Atlantic to save themselves from Hitler. In the other end, USSR with its abysmal condition after WW2, continued an unreasonable competition for decades. From such perspective, USSR really achieved a lot in that competition with respect to space technology and industrial output. They sent the first satellite to space, first animal, first man, first woman, etc. However, they could not beat USA’s historical benefits. USA’s economy was being strongly built because of the research and innovations by the large number of newly arrived scientists.

As USSR was falling behind, they tried to keep the costs of industrial productions down. It was also one of the reasons of the Chernobyl disaster, if you remember. Fear of the unknown, unreasonable pressure, lower funding cannot enable quality research. Eventually, Chernobyl marked the ending of the Cold War after which USSR disintegrated. In any way, an undemocratic administrative system with socialistic principles cannot survive as USSR also was not able to. However, USSR showed us a great potential. It can also be claimed that even Chernobyl, in spite of being a dystopian show, does bring out some bright optimism.

Glowing Positivity

I was attracted most by “Chernobyl”’s positiveness which trumps the pessimism that prevails most of the show. In the awake of such an unprecedented disaster, we could see that people from all walks of life came out for help. General public came to rescue even though they were not responsible for the accident. This attitude upholds the hypothesis that we can also bear the losses together in a society, if we can enjoy the profits together. The morality in USSR helped itself get out of such a catastrophe. This is where Chernobyl shines.

Accident vs. Crime

Chernobyl happened because of an accident. Dyatlov thought that there was a safety button which could hold the ongoing test. Although he had made his part of mistakes, but the disaster happened by accident not by someone’s intention. According to show “Chernobyl” (which is made by Americans), the nuclear accident had “four times power compared to the Hiroshima and Nagasaki nuclear bombs”. However, Soviet people were still able to restrain the effect of the disaster to a great extent. It was catastrophic but they were able to hold it off. They were only able to do that when all of them worked together towards a common goal.

Chernobyl’s reality and its minimal effect in today’s world put a relevant question in front of us about our current situation. And this concerns the current catastrophe that we are facing: the climate change. It is not an accident this time, because we all know what we are doing. The facts are in front of us. We are still progressing increasingly faster to the total extinction of human civilization on earth. Large industries, the owners of huge corporate companies, the economic and political system - all of them are knowingly moving towards the climate catastrophe for at least the past three decades. It is a crime against humanity, not an accident. Are we going to hold it off this time? or will we be in denial of truth? The Soviet people were able to resist a global disaster, will we be able to?

Saturday, April 27, 2019

ডি. এন. এ - DNA

পাড়ার একটা রাস্তার ধারে খুব ছোট্ট মতন একটা মুদিখানার দোকান ছিল আগে, যখন স্কুলে পড়তাম। ওখানে এক ধরণের বিস্কুট পাওয়া যেত, নারকেলের স্বাদ থাকতো তাতে। ওই বিস্কুটটা ভীষণ ভালো লাগতো। হাইস্কুল যখন চারটে বা পাঁচটায় ছুটি হত, সেকেন্ড ব্রিজের উপর থেকে বাস ধরতে যেতাম। শীতকালে সূর্য তখন পশ্চিমাকাশের মায়া ত্যাগ করতো, আকাশটা খানিকটা লাল। নিচ দিয়ে শালিমার থেকে মালগাড়ি যাওয়া-আসা করতো খুব ধীরে ধীরে। ওই চিত্রকল্পটা এখনো মনে পড়ে যায় বারবার, ওই ছবিটা ভালো লাগে। হয়তো অপুর জন্যই রেলগাড়ির প্রতি একটা অমোঘ গ্রাম্য মায়া থেকে এই ভালোলাগা। গ্রামের দিকে যে টালির চালের বাড়ি দেখা যেত, ওগুলো আঁকতে ভীষণ ভালো লাগতো। রুলটানা খাতার পিছনে অথবা মার্জিনের ওপরে-নিচে বাড়ি এঁকে ফেলতাম, ৯-১০ টা পেন্সিলের টানেই। প্রাইমারি স্কুলে টিফিনের সময় একজন দাদু একটা চুরান বিক্রি করতো, ওটা খেতে খুব ভালো লাগতো। টিফিনের সময় যে ঘরটাতে আমরা বোতলে জল ভরতে যেতাম, সেখানে একটা স্বতন্ত্র গন্ধ পেতাম, জানিনা কিসের, হয়তো ছোট অনেক বাচ্চার সরলতার গন্ধ। এখন বেসমেন্টে যখন লন্ড্রির জন্য যাই, সার্ফ, হিটারের গ্যাস - এ সবকিছুর মেশানো অদ্ভুত গন্ধ পাই, ওটা খুব ভালো লাগে। গন্ধকে তো ডিজিটাইজ করা যায়না, তাই অন্যকে সহজে বোঝানোও কঠিন। কাচা জামাকাপড়ে হালকা জল ছিটিয়ে যখন গরম ইস্ত্রিটাকে রাখা হয়, তখন যে শব্দটা পাওয়া যায়, সেটা শুনতে ভাল্লাগে। সকালবেলা এক ধরণের পাখি ডাকতো ছোটবেলায়, সেই পাখির ডাকটা এখনো শুনতে পাই কল্পনায়, ওটা ভালো লাগে। মামাবাড়িতে গরমের দুপুরে লোডশেডিং থাকা অবস্থায়, দাদু ঘুমপাড়ানি গান গেয়ে ঘুম পাড়াবার চেষ্টা করতো, "আয় ঘুম, যায় ঘুম, পাঁজা পাড়া দিয়ে", ওই গানের যে টান, তা অন্য কোনো গানে আর হয়তো পাবো না। ওই গানের ভালোলাগায় ছোটবেলা জড়িয়ে আছে। মাঝে মাঝে পুকুরের দিক থেকে হাওয়া এসে, পিঠের ঘামে লেগে আরাম দিতো, গান শুনতে শুনতে চোখ বুজে যেত। আমাদের নিজেদের বাড়িতে দাদু চোখ বুজে সন্ধ্যা আহ্নিক করতো, সেই সুরটাও খুব মনকেমন করানো ছিল - আমার ওই মন-কেমন ভালো লাগতো। কোনো কোনো দিন বিকেলে ক্রিকেট খেলা মিস হয়ে গেলেও খুব মন খারাপ করতো। তবে রোববার কখনো ক্রিকেট মিস হত না, কখনো চড়া রোদ্দুরে ৩টে থেকে খেলা শুরু করে দিতাম, মা দুপুরের দিকে ক্লান্তিতে তখন ঘুমোতো। আবার রোববার সকালে যখন পাড়ার কাকু চুল কেটে দিতো, ওই কাঁচির আওয়াজটা বেশ অন্যরকম লাগতো। সোমবার দিন সকালে যখন ইউনিভার্সিটির ফুটপাথ দিয়ে হাঁটি, প্রচুর মানুষ, ছাত্রছাত্রী একটা তালে হাঁটে - কাজের তাল, পড়াশোনার তাল। ওদেরকে একসাথে যখন দেখি, ওদের কোথাও আলাদা করতে পারিনা। কিন্তু সকলেরই তো একটা হারিয়ে যাওয়া প্রিয় বিস্কুট আছে, একটা হারিয়ে যাওয়া গাড়ি আছে, ছবি আছে, গন্ধ আছে, শব্দ আছে, গান আছে। সেগুলোই তো ওরা। কিন্তু এরপরে ওরা সব্বাই কোনো ছোট-বড় কোম্পানিতে কাজ করা লোক হয়ে যাবে। অথবা নতুন কোনো জিনিস উদ্ভাবন করা গবেষক বা শিক্ষক বা অন্য কোন পেশার মানুষ হয়ে যাবে। কোনো বিশেষ রাজনৈতিক মনস্কতার মানুষ বলে আমরা তাকে চিনবো। ওদের ডি. এন. এ-কেও আমরা ডিজিটাইজ করে ফেলবো, কিন্তু ওদেরকে তো আমরা ওদের মতো করে কখনোই ধরতে পারবো না, ভাববো না এবং জানবোও না। জানার সুযোগও হবে না। তাদের ভালোলাগাগুলোও বায়বীয়তায় বিলীন হয়ে যাবে।

Friday, April 05, 2019

বাংলার সামাজিক সাম্প্রদায়িক পরিস্থিতি

আমরা বাঙালি, আমরা দেশের মধ্যে সব থেকে উদার এবং ধর্মনিরপেক্ষ বলে নিজেদের পরিচয় দিতে ভালোবাসি। আমাদের গর্ব - পশ্চিমবঙ্গের মাটি সাম্প্রদায়িক দাঙ্গার আখড়া নয়। সারা ভারতের কাছে আমরা হিন্দু-মুসলিম একসাথে মিলে মিশে থাকার প্রকৃষ্ট উদাহরণ। বাইরের রাজ্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সুখ্যাতি করলে আমাদের ভালো লাগে, অহংকার হয়। কিন্তু আমরা অনেকসময় ভুলে যাই, আমরা "ডাইরেক্ট অ্যাকশন ডে", "গ্রেট ক্যালকাটা কিলিংস"-এর বাংলা। ১৯৪৬-এর সেই সময়ে প্রায় চার হাজারের বেশি মানুষ মারা গেছিলেন ও আরো কয়েক হাজার মানুষ আহত হয়েছিলেন হিন্দু-মুসলিম দাঙ্গায়। সেই একই সময়ের নোয়াখালী দাঙ্গারও উত্তরসূরি আমাদের আজকের বাংলা, যে দাঙ্গা স্বয়ং মহাত্মা গান্ধীও সম্পূর্ণ শান্ত করতে পারেননি। কয়েক হাজার মানুষ মারা যান।

আমরা একত্রিত বাঙালিরা উদারবাদী হিসেবে নিজেদের পরিচয় দিলেও, আজকের মুসলিম অধুষ্যিত বাংলাদেশ চরমপন্থী ইসলামের আশ্রয় নিয়েছে। আবার এটাও মনে রাখা দরকার আমাদের বাংলাই তৈরী করেছে আজকের ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে। বিজেপির পূর্বসূরি ভারতীয় জনসঙ্ঘকে জন্ম দিয়েছিলেন আমাদের বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদবাবু হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন, এবং মনে করেছিলেন RSS, হিন্দু মহাসভা-জাতীয় সামাজিক সংগঠনগুলোর একটা রাজনৈতিক শাখা থাকা উচিত। সেই দার্শনিক চিন্তাভাবনা থেকেই আজকের বিজেপির উত্থান। আমাদের এটাও মনে রাখতে হবে, বাংলায় হিন্দুদের ব্রাহ্মণ্যবাদী চিন্তাধারাই রাজনীতিতে আধিপত্য করেছে। তাই আমাদের সামাজিক উদারতা এসব তথ্যের দেয়ালে খানিক ধাক্কাই খায়। 

ফলত ইতিহাস ঘাঁটলেই দেখা যায়, বাঙালির আপাত উদারবাদী মনোভাব ও সাম্প্রদায়িক সম্প্রীতির আড়ালে সবসময়ই উগ্রতার ও গোঁড়ামির এক চোরাস্রোত বয়ে গেছে। ব্যক্তিগত পরিসরে আমরা অনেকেই ধর্মীয়ভাবে এখনও ভীষণরকমভাবে রক্ষণশীল। হিন্দু-মুসলিম সম্প্রীতি সামাজিকভাবে আজ গ্রহণযোগ্য হলেও, ব্যক্তিগত ক্ষেত্রগুলো - যেমন বিয়ে, বাড়িভাড়া - এসবদিকে গোঁড়ামি বাঙালির মধ্যেও মজ্জাগত। বাঙালি হিন্দুদের কাস্ট নিয়েও যথেষ্ট শুচিবাই আছে। সেটা শুধু গ্রামবাংলা নয়, কলকাতাতেও বেশি বই কম নেই। কিন্তু আমার নিজের বড় হয়ে ওঠায় আমি এই সাম্প্রদায়িকতা দেখতে পাইনি। হাওড়ায় আমাদের বাড়ির কাছে, মুসলিম জনসংখ্যা ভালোই, তবে সেখানেও পরিবেশ তেমন উত্তপ্ত দেখিনি কখনো। এমনকি আমার বড় হওয়ার সময়ের পশ্চিমবঙ্গে, ধর্মকে ঘিরে তেমন কোনো বাকবিতন্ডা দেখিনি। এ নিয়ে প্রথম বাড়াবাড়ি শুনি, যখন তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গ থেকে বের করে দেওয়া হল, ২০০৭ সালের শেষের দিকে। কলকাতায় বড়সড় দাঙ্গার মতোই হল সেবার, নেতৃত্বে ছিলেন ইদ্রিশ আলী, যিনি পরবর্তীকালে তৃণমূলের পক্ষ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রে সাংসদ হন। এর পরে পশ্চিমবঙ্গে আরো সাম্প্রদায়িক দাঙ্গা হতে থাকে, ২০১৩-তে ক্যানিং, ২০১৬-তে মালদা, ধুলাগড়, ২০১৭-তে বাদুড়িয়া - কোনটা একটু ছোট, কোনটা একটু বড়।

মাঝের প্রায় আধা শতক পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইস্যুগুলোতে দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলেও, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে সেটাও একটা ইস্যু। এমনকি ১৯৯০-এর দশকে, যখন বিজেপি প্রধান রাজনৈতিক বিরোধী হিসেবে উঠে আসছে লোকসভায়, সারা ভারত যখন মুম্বাই দাঙ্গায় আক্রান্ত, অযোধ্যা, বাবরি মসজিদ নিয়ে চিন্তিত, তখন পশ্চিমবঙ্গ নাকি মোটামুটি শান্ত ছিল। বাবা-মা-দাদুদের মুখে তাই শুনেছি। আমাদের বি.ই.কলেজের এক সিনিয়রের লেখায় পড়েছি, সেই সময় বাইরে বেরোনো নিয়ে চিন্তা থাকলেও, পুলিশ এবং প্রশাসন মোটামুটি একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখেছিল, "ডাইরেক্ট অ্যাকশন ডে"-র বাংলাতেও। কিন্তু যখন সারা দেশে বিজেপি উঠে আসছে, রাজনৈতিকভাবে এই শান্তি কি করে সম্ভব? বিজেপির উত্থানের পিছনে যে অনুকূল পরিস্থিতি - চরমপন্থা - তা তো সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও তখন ছিল। ভোটের ফলের দিকে তাকালে এর পিছনের কারণ সম্পর্কে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। 

ভোটের ফলাফল বলছে, বিগত বছরগুলোতে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল, কংগ্রেস (এবং পরে তৃণমূল কংগ্রেস), একটা সম্মানীয় ভোট পেয়ে এসেছে সব সময়ই। এমনকি কংগ্রেস ১৯৯৬ সালে ৪০% ভোট পায়, যা কিনা সিপিএমের প্রাপ্ত ভোটের থেকেও বেশি, যদিও তাদের আসনসংখ্যা ৯-এই সীমাবদ্ধ ছিল। বিজেপি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে কখনো ১৫%-এর বেশি ভোট পায়নি, তাদের ভোট ১০-১১%-এর কাছাকাছিই সীমাবদ্ধ থাকতো। এমনকি সারা ভারতে যখন বিজেপি ১৯৮৯ আর ১৯৯১-এর নির্বাচনে যথাক্রমে ৮৫ আর ১২০টা সিট্ পেয়ে প্রথম একটা সঙ্ঘবদ্ধ শক্তিশালী বিরোধী হিসেবে কংগ্রেসের সামনে দাঁড়াতে শুরু করছে, তখনও পশ্চিমবঙ্গে বিজেপির দৈন্য দশাই ছিল। এর মূল কারণ পশ্চিমবঙ্গে কংগ্রেসের শক্তিশালী বিরোধী অবস্থান এবং এই অবস্থানকে সিপিএম-এর মান্যতা দেওয়া। এখন আমরা মূলত এটা জানি যে, সিপিএম-এর যে ধরণের সাংগঠনিক বাহুবল সেইসময় ছিল, তখন বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া খুব কঠিন হত না। কিন্তু কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দেওয়ার অর্থ - রাজনৈতিক মানচিত্রে বিপরীত প্রতিক্রিয়ার উঠে আসা - যা এক্ষেত্রে বিজেপির উত্থানের নামান্তর হত। অন্তত ১৯৯৯ পর্যন্ত এ কাজটা অতি সতর্কভাবেই পশ্চিমবঙ্গে এড়ানো গেছিল। প্রশাসনিক, পুলিশি ব্যবস্থা এবং রাজনৈতিক সমীকরণ - দুদিক থেকেই এই কৌশল কাজে লেগেছিল। ১৯৯৮-৯৯-এ তৃণমূলের উত্থানের পরে সমীকরণ সামান্য বদলাতে আরম্ভ করে। 

কংগ্রেসের বেশিরভাগ শক্তিবল নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরী হয়। কিন্তু তৃণমূল এরপরে বিজেপির সাথে জোটের রাস্তায় যায়। বিজেপির মূল উদ্দেশ্য খুবই আদর্শগত এবং তা হল হিন্দুত্ববাদের প্রচার। তাই তারা তৃণমূলের মতো কোনো ভাবাদর্শহীন দলকেই পছন্দ করে নিজের বিস্তার করার জন্য। তৃণমূলের সাথে জোট করে বিজেপি দৃঢ়ভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে চেয়েছিল। যদিও সেই ১৯৯৯-এ অটল বিহারি বাজপেয়ির সময়ও, বিজেপি ১১%-এর বেশি ভোট পশ্চিমবঙ্গে পেতে পারেনি, তৃণমূলের সাহায্য নেওয়ার পরেও। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১-এ ক্ষমতায় আসেন এবং সিপিএম-সহ বামফ্রন্টকে মূলত নিশ্চিহ্ন করার পণ করেন। ওনার মূল লক্ষ্য ছিল সিপিএম। কংগ্রেস থেকে শক্তিবল ক্রমশ তৃণমূলের দিকে স্বততই আসতে থাকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরকার ছোটখাট কাজ করলেও, মূলত ভোটে জেতার রাজনীতির ওপর জোর দেয়। তাই সেখানে চাকরি, অর্থনীতি এসব মূল ইস্যু না হয়ে, প্রধান কাজ হয়ে ওঠে ক্লাবের মাধ্যমে ভোটব্যাংককে মজবুত করে রাখা। এছাড়া সংখ্যালঘু ভোটের শক্তিশালী কনসেন্ট্রেশন করতে তৃণমূল সক্ষম হয়। ইদ্রিশ আলী-রা বিধায়ক হন। সারদার টাকা বাংলাদেশে বিভিন্নভাবে পাচার হয়, জঙ্গি কার্যকলাপে। সিমি-নামক মুসলিম জঙ্গি গোষ্ঠীর সাথে পরোক্ষে জড়িয়ে থাকা আহমেদ হাসান ইমরান এখনো তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভার সংসদ। এসবেরই প্রতিক্রিয়া-স্বরূপ ফর্মুলামাফিক বিজেপির উত্থান। ২০১৪-তে বিজেপি প্রথম ১৫%-এর গন্ডি (১৭%) পার করে পশ্চিমবঙ্গে, তাও একা লড়ে।

সেই ১৭%-এ মোদী হাওয়া যেমন ছিল, তেমনি সেখানে অন্যান্য বিরোধীদের কোনঠাসা হয়ে যাওয়াও ছিল। এর পরে, কেন্দ্রের বিজেপি রাজ্যে তৃণমূলকে বিভিন্ন তদন্তের ভয় দেখিয়ে নিজেদের পশ্চিমবঙ্গে বিস্তারের চেষ্টা করতে থাকে এবং করে। গত কয়েক বছরে RSS প্রচুর শাখা খুলেছে পশ্চিমবঙ্গে।রাজনৈতিক বিস্তারের পাশাপাশি হিন্দুত্ববাদের আদর্শগত বিস্তার - RSS এবং বিজেপির অন্যতম উদ্দেশ্য। মমতা ব্যানার্জির সৌজন্যে সেটা সম্ভব হচ্ছে। এটা একদিক থেকে বিজেপির আঁতুড়ঘরে ফেরা।

পশ্চিমবঙ্গই বিজেপির আঁতুরঘর। ১৯৫১-এর সাধারণ নির্বাচনে শ্যামাপ্রসাদবাবুর জনসঙ্ঘ (যা বিজেপির পূর্বসূরি) সারা ভারতে যে তিনটি সিট্ জিতেছিল, তার দুটি ছিল পশ্চিমবঙ্গে। কিন্তু তার পরেও, পশ্চিমবঙ্গে বিজেপির কিছুদিন আগে পর্যন্ত মাথা তুলতে না পারার কারণ, শাসক এবং বিরোধী - এই দুই গোষ্ঠীই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিল। এছাড়াও শাসক দল কখনোই ধর্মনিরপেক্ষ বিরোধীদের সম্পূর্ণ বিনষ্ট করে দিতে চায়নি। ফলে সুস্থ বিরোধিতার পরিবেশ ছিল, যেখানে বিজেপির উঠে আসার সুযোগ তৈরী করতে দেওয়া হয়নি। সেটা শাসক দল খুব সচেতনভাবেই করে থাকে। শাসক দল তার প্রতিপক্ষ তৈরী করে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিক মাটিতে। পশ্চিমবঙ্গে এতদিন যাবৎ এভাবেই শাসক এবং বিরোধী দুপক্ষেই সুষ্ঠ ধর্মনিরপেক্ষতার আবহ টিকিয়ে রাখা হয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জির আমলে এসে এই চিত্র আপাতত প্রশ্নচিহ্নের মুখে। মমতা ব্যানার্জির হাত ধরেই পশ্চিমবঙ্গে বিজেপির দৃঢ় পদার্পন। এখন ওনার আমলেই বিজেপির দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে পশ্চিমবঙ্গে। 

বাংলার সাম্প্রদায়িক পরিবেশ নির্ভর করছে তার প্রধান রাজনৈতিক ও বিরোধী দল কি কথা বলবে। আর বাংলার প্রধান রাজনৈতিক বিরোধী দল কে হবে, এটা নির্ভর করছে শাসক দল কোন বিরোধী দলকে তাঁদের সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যেতে দেবে। তৃণমূল কংগ্রেস বামপন্থীদের কোনঠাসা করে দিয়েছে, তাদের কোনোরকম সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যেতে না দিয়ে। আর কংগ্রেসকে মমতা ব্যানার্জি নিজের দলে পরিণত করেছেন। এই সুযোগেই বিজেপির একটা উত্থানের সম্ভাবনা তৈরী হয়েছে এবং হচ্ছে। মমতা ব্যানার্জি নিজেও সম্ভবত বুঝছেন, যে তিনি ঠিক কোন ধরণের আগুন নিয়ে খেলছেন। 

বিজেপি কোনো একটি সাধারণ দল নয়। এটি একটি চরমপন্থী হিন্দুত্ববাদী পার্টি। এই দলের আপাতত চাই লোকবল, যাতে তাঁরা তাঁদের আদর্শগত গোঁড়ামিকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আর অদূর ভবিষ্যতে বিজেপির উদ্দেশ্য পুরো তৃণমূল দলটাকেই বিজেপিতে পরিণত করা। যেহেতু তৃণমূলের নিজস্ব কোনো আদর্শ নেই, তাই এই কাজটা তুলনামূলকভাবে সহজ। বিজেপি আপাতত সেই লক্ষ্যেই এগোচ্ছে। বিজেপির প্রথমদিকের লোকবল তৈরী হয়েছে সাধারণ সিপিএম ভোটারদের নিয়ে। সিপিএমের সাংগঠনিক শক্তি তলানিতে পৌঁছনোর পর, এইসব ভোটাররা সিপিএমের থেকে সরে গেছেন - যার বড় কারণ সিপিএম-এর সংগঠনগুলোর ওপর মমতা ব্যানার্জির তীব্র আক্রমণ। এর পরের স্টেজে তৃণমূলকে ভাঙ্গানোর কাজ চলছে বিজেপির। মনে রাখতে হবে, ত্রিপুরায় এভাবেই রাতারাতি সমস্ত কংগ্রেসকে গ্রাস করে ফেলেছিল বিজেপি। তাই, এক্ষেত্রে বাংলার মানুষকে বেছে নিতে হবে, তারা কোন শাসক এবং আরো প্রয়োজনীয়ভাবে কোন বিরোধী দলকে দেখতে চায়। যারা সামাজিক সমস্যাগুলোর কথা বলে, নাকি যারা সাম্প্রদায়িক সম্প্রীতির মতো ইস্যু নিয়ে লড়াই বাঁধায়। প্রশ্নটা ভীষণ সহজ, তবে উত্তরটা কঠিন।

Wednesday, March 13, 2019

Please, do not blame Modi.

This note is not from the angle of social fabric or freedom of expression. I am mainly trying to understand the BJP government's rule from the economical and related philosophical aspects. Just after gaining power in 2014, Modi announced the "Make in India" project. This is, of course, an effort to create more manufacturing jobs in India. So by 2014, a right-wing party is already admitting that opening up Indian economy in 1991 actually did not help much to create "real" jobs in private sectors for our unskilled labors. Therefore, Modi is trying to attract investments both from the Indian and foreign private investors for manufacturing jobs in India.

Well, this same call was given by the Leftists in 1990s. Their main argument was that we needed to create manufacturing jobs before investing in the services sector, so that large part of our labor force and lower class are employed. Thus, we would have a strong base to grow in the services sector later on. Leftists actually tried this approach in West Bengal (WB). There was reduction of trade union power in WB from the 1990s; that meant less strikes in industrial sector, government encouraged manufacturing units, a pro-private-investment government which was first led by Jyoti Basu and then Buddhadeb Bhattacharya. We instantly got Haldia Petrochemicals (1994), the largest petrochemical company in India and others [Jai Balaji Group (1999), Titagarh Wagons (1998), Bisk Farm (2000), Vikram Solar (2006)]. The establishment of these new projects was alleviated by the ending of License Raj (1990) [1] and Freight equalization policy (1993) [2].

So, a right-wing government by BJP wanted to reach the same goal in 2014, as wished by a left-wing government 15-20 years ago. Of course, these two government had different approaches. The left-wing government did seek private investment because the state government did not have much money. Nevertheless, it still created and encouraged government-funded manufacturing units like Thermal Power Plants [Budge Budge (1997), Bakreswar (1999)]. Soon, West Bengal became power surplus state [3] (although this masks the reality that many villages were still not electrified). In addition, WB government was still caring for labor unions, albeit toning it down to pave the way for the private investors. On the opposite side, the right-wing BJP government followed, of course, right-wing economic mentality from 2014.

BJP government dissolved PSUs like Biecco Lawrie. It handled the government undertakings (e.g. - BSNL, Air India) so badly that the companies suffered from mismanagement [4]. On top of that, as a party in democracy, BJP needed to ensure their source of party funding. Thus, enter the Reliance, Adani and co.

Although private investments were independently invited, the government favored only a chosen few like Reliance, Adani group, etc. These companies provide huge sums of money to the BJP party funds. BJP works on behalf of these small set of companies which are just looking for their return on investments. Therefore, for the sake of election and party funding, free market took a dip into the Michigan lake, and cronyism entered. BSNL was sacrificed for Reliance's Jio. "Make in India" was already all set to drown into the Indian Ocean. Then, we got two major blows: Demonetisation and Goods & Services Tax (GST).

Demonetisation had to happen, as the government-owned banks loaned out huge sums of money to the private investors to create companies and jobs. The previous neo-liberal UPA and current BJP both incurred huge debt in public banks to support private investments. So public money was lent to untrustworthy private bodies to create public jobs. Let that sink in first, read the previous sentence again. What could go wrong in this setup, right? A few Nirav Modi, Vijay Malia flew away for their aborad vacations; a few others could not pay their debts. Banks consequently had crunch of money. On top of that, student loans soared [5] because enough jobs were already not created for the services-sector based economy. Students could not get jobs or were not able to pay back their education loans. Demonetisation and GST just put the nail into the coffin.

The situation was already worse because of India's excessive reliance on the services sector. If you ask any IT employee, they can answer about it. The lower level salaries for the IT or the services sector have become virtually stagnated. In the meantime, high- and top-level employees have seen manifold increment in their salaries. Therefore, we can, of course, see the rise in Indian GDP, because the salaries do increase for the already rich. However, the lower level jobs and salaries have become dry. Thus, we enter our jobless growth period [6] exacerbated by the right-wing policies of the BJP government from 2014. When we need government encouragement to create more public sector employment, the government subdued by its private patrons.

Now, what can Modi do here? Modi himself is really not at any fault here. The whole right-wing economy should be questioned. Modi is just following whatever his right-wing economics is dictating. The poster boy of liberal right-wing people, Raghuram Rajan warned us about "Make in India" that India could have become depended on exports because of "Make in India". But, laughably, the project itself never really took off because India has already missed the train of manufacturing jobs to China. In addition, China does not have to depend on democracy to setup factories. India and Indian right-wing parties are too reliant on democratic procedures. Democracy and right-wing economics are a stark mismatch, especially at the stage of India's development phase. So if you want to really pinpoint the economic issue, it's the right-wing economic policies. It's not Modi! So, do not blame Modi, please!

[1] https://en.wikipedia.org/wiki/Licence_Raj
[2] https://en.wikipedia.org/wiki/Freight_equalisation_policy
[3] http://www.calcuttayellowpages.com/index.html
[4] https://www.thehindu.com/business/Industry/over-192-lakh-employees-of-bsnl-and-mtnl-yet-to-get-salaries/article26522223.ece
[5] https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/despite-21-jump-in-npas-in-fy17-lenders-lap-up-education-loans/articleshow/59721203.cms
[6] Mishra, Arti, and Prashant Kumar Pandey. "Growth without Job in India." 14th (2018): 385.